শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শেরপুরে হঠাৎ করে ঝটিকা মশাল মিছিল করেছে  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শেরপুর জেলা শাখা। শুক্রবার (০১ নভেম্বর) রাত ১টার দিকে সদরের বকশীগঞ্জ হাইওয়ে রাস্তায় মাছপারা কেন্দুয়ার চর স্থানে এই মশাল মিছিল করে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।

প্রতিবাদে তাৎক্ষণিক একই স্থানে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু ও যুবদল নেতা পারভেজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের ধরতে অভিযান অব্যাহত আছে।