বরিশালের উজিরপুর উপজেলার ধান খেতে ইঁদুরের জন্য পাতানো বিদ্যুৎ তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (০৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে ।
মৃত মো. মোজাফফর (৭৫) ওই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক মো. মোজাফফর নিজ জমিতে ধান চাষ করেছিলেন। চাষ করা ধান ইঁদুরে কেটে ফেলে ক্ষতি সাধন করে থাকে। তাই ধান রক্ষায় ইঁদুর নিধনে ধানের জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। প্রতিদিন সন্ধ্যা পর বৈদ্যুতিক সংযোগ দিয়ে সকালে বিচ্ছিন্ন করেন। অন্যান্য দিনের মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে জমিতে গেলে অসচেতনতার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্হায় মো. মোজাফফর মৃধাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সালাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।