চট্টগ্রামে ১১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অবশিষ্ঠ পাঁচটি আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে হবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর)  সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রামে মনোনয়নপ্রাপ্তরা হলেন, চট্টগ্রাম-১ নুরুল আমিন, চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ হুম্মাাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
চট্টগ্রাম-৩, ৬,  ৯, ১১, ১৪ও ১৫ আসনের মনোনয়নপ্রাপ্ত হিসেবে কারো নাম ঘোষনা দেওয়া হয়নি। এসব আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।