উজিরপুরে নতুন সেতু নির্মাণের দাবি

বরিশালের উজিরপুরে ঝুঁকিপূর্ণ বামরাইল সেতু এলাকায় নতুন সেতু নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা বাসদের নেতাকর্মীরা। গতকাল সোমবার সকালে বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা।

মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাসদ উজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক আবুল কালাম মাস্টার। বক্তব্য দেন বাসদ উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, বাসদ বরিশাল জেলা শাখার বর্ধিত ফোরামের সদস্য সাগর দাস আকাশ প্রমুখ।