ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় ভীমরুলের শিশুটির মা সুমনা আহত হন। সোমবার (০৩ নভেম্বর) উপজেলার বাইখীর গ্রামের এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা সুমনা জানান,বাইখীর গ্রামের শিক্ষক নাসির উদ্দিনের এক তলা ভাড়া বাসার ছাদে কবুতরের বাসা। ওই কবুতরের বাসার সঙ্গে একটি ভীমরুলের চাক ছিল। সোমবার বিকেলে নুসরাত ছাদে উঠে একটি গাছের ডাল ধরে টান দিলে ভীমরুলের দল চাক থেকে বের হয়ে ৫০-৬০ ভীমরুলে তাকে কামড় দেয়। এ সময় তার চিৎকার শুনে তিনি তাকে উদ্ধার করতে গেলে ১৫টির মতো ভীমরুল নুসরাতের মা সুমনাকেও কামড় দেয়। পরে তাদেরকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে নুসরাতের মৃত্যু হয়।