বড় দলগুলো ছোট দলকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায়: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বড় দলগুলো ছোট দলকে একীভূত করে বাংলাদেশে তারা নিজেরদের রাজতন্ত্র কায়েম করতে চায়।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে, যদি কোনো বড় দল, কোনো ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে আসন বিক্রি করে, বড় দল গুলো ছোট দলকে একীভূত করে বাংলাদেশে তারা নিজেরদের রাজতন্ত্র কায়েম করতে চায়।

এদিকে মঙ্গলবার বিকালে দল হিসেবে নিবন্ধন পেয়েছে এনসিপি। শাপলা কলি প্রতীকে দলটি নিবন্ধ পেল। আগারগাঁওয়ের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।