মাহমুদা আলম বলেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি গুরুতর শঙ্কায় রয়েছেন। হুমকির ঘটনায় শিগগিরই সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু অভিযোগ করে বলেছেন, সাত দিন ধরে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তিনি অভিযোগ করেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া পেশায় চিকিৎসক মাহমুদা জানান, এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন।
ফেসবুক পোস্টে মাহমুদা আলম লিখেছেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।
এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পরদিন তিনি এই হুমকির বিষয়টি প্রকাশ করেন।
এ বিষয়ে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মাহমুদা আলম বলেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি গুরুতর শঙ্কায় রয়েছেন। হুমকির ঘটনায় শিগগিরই সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি।
নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় এমপিরা