বাগদানের আংটি প্রকাশ্যে আনলেন রাশমিকা

বাগদান হলেও এতদিন প্রকাশ করেননি সেই আংটি। এবার সেটি প্রকাশ্যে আনলেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা। আগামী শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘দ্য ‘গার্লফ্রেন্ড’র প্রচারণার জন্য জগপতিবাবুর টক শো-এ হাজির হন এই অভিনেত্রী। আর এখানেই প্রথমবারের মতো তার আঙুলের বাগদানের আংটি প্রদর্শন করলেন রাশমিকা। 

শো-এর প্রোমোতে দেখা যায়, রাশমিকাকে বারবার বিজয় দেবেরাকোণ্ডার নাম নিয়ে প্রশ্ন করা হচ্ছিল। এ সময় হঠাৎ আংটি দেখান অভিনেত্রী। জগপতিবাবু প্রশ্ন করেন, বিজয় শুধুই বন্ধু নাকি সাফল্যের মালিক? জবাবে রাশমিকা হাসি দিয়ে সংজ্ঞাহীন রয়ে গেলেন। 

রাশমিকা আঙুলের আংটির ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার আঙুলের সবগুলোই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি আমার অত্যন্ত প্রিয় এবং তার পিছনে একটি বিশেষ ইতিহাস রয়েছে।’ 

সম্প্রতি রাশমিকা ও বিজয় পারিবারিক অনুষ্ঠানে বাগদানের আংটিবদল সম্পন্ন করেছেন। এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বিজয়ের বাড়িতে, যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। জানা গেছে, তারা আগামী বছরের শুরুতেই বিয়ে করার পরিকল্পনা করেছেন।