ঢাকায় গাঙচিলের চার কবির জন্মোৎসব পালিত

আজ বুধবার ৫ নভেম্বর ২০২৫ ঢাকা মিরপুরস্থ গাঙচিলের কেন্দ্রীয় কার্যালয়ে গাঙচিলের চারজন কবির জন্মোৎসব উদযাপিত হয়। 

ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে এই অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বিশিষ্ট ছড়াকার গোলাম কুদ্দুস চঞ্চল ও প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া গাঙচিলের নির্বাহী সভাপতি এস এস রুশদী।

জন্মোৎসবে সংবর্ধিত কবিরা হলেন- গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কো চেয়ারম্যান কবি লেখক বাচিক শিল্পী গায়ক গাঙচিলের স্থায়ী সদস্য মেজর পলক রহমান, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কো চেয়ারম্যান কবি ও কথাশিল্পী গাঙচিলের স্থায়ী সদস্য বিসিসির ব্যবস্থাপনা পরিচালক মনজু খন্দকার, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কো চেয়ারম্যান কবি লেখক বাংলাদেশ পুলিশের সবেক ডিআইজি এটিএম ফারুক আহমেদ এবং গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আজীবন সদস্য গাঙচিল ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাঙচিল ঢাকার প্রধান উপদেষ্টা দেশ বরেণ্য কবি ইমরোজ সোহেল, গাঙচিলের কেন্দ্রীয় মহাসচিব বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বিশিষ্ট কবি ডক্টর ইদ্রিস আলী, গাঙচিল খুলনার উপদেষ্টা বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আখরুজ্জামান, গাঙচিল মিরপুরের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলিম আহমেদ, গাঙচিল মিরপুরের উপদেষ্টা কবি অধ্যক্ষ মো: আলী চৌধুরী মানিক, গাঙচিল উত্তরা শাখার নির্বাহী সভাপতি বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্টের সহকারি পোস্ট মাষ্টার জেনারেল মোঃ নূরুল হক, নারী ও মহিলা পাচার নিরোধ কমিটির প্রধান সৈয়দ খায়রুল আলম, মেহেরপুর ডেস্কের প্রধান নির্বাহী এম এ মুহিত।

অনুষ্ঠানে কবিতা ও গানে অংশগ্রহণ করেন কবি মোঃ আনিসুর রহমান, কবি নাহার শিমু, কবি ইমন, সাভার থেকে আগত কণ্ঠ শিল্পী মোঃ সাদেকুল ইসলাম, গাঙচিল ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক কবি মুক্তি আল মাহমুদ, কবি মুক্তাদির মুন্না, শিল্পী কামরুজ্জামান কায়েম, কবি সেলিনা আহমেদ ডোডন, গীতিকার রফিকুল আজিজ, কবি ফরিদা ইয়াসমিন ও খান আখতার হোসেন।

অনুষ্ঠানটি কেক কাটার মাধ্যমে শুরু হয় এবং মেজর পলক রহমান আফরোজা নীলা মানসুর মোজাম্মেল সহ অসুস্থদের সুস্থতা কামনা করে মোনাজাতপর্ব পরিচালনা করা হয়।