২০২৫ সালটি যেন ছিল দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানার। বিশেষ করে বছরের শেষ প্রান্তে এসে বাগদান সেরে বছরটি স্মরণীয় হয়ে থাকবে তার। নানা কারণে বছর জুড়েই আলোচনায় ছিলেন তিনি। যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে সবগুলোই সাফল্য ছিনিয়ে এনেছে। একেক চলচ্চিত্রে একেক রূপে দেখা গেছে তাকে। সম্প্রতি মুক্তি পাওয়া রাশমিকার প্রথম হরর সিনেমা ‘থাম্মা’র ঝড় এখনো বইছে তুমুল বেগে। যেখানে তিনি একজন অমানবিক চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রের মাধ্যমে তিনি সম্পূর্ণ নতুন মানসিক ও আবেগের দুনিয়ায় প্রবেশ করতে দেখা গেছে। এই ঝড়ের বেগ স্তিমিত হওয়ার আগেই নতুন রূপে আজ দর্শকের সামনে আসছেন রাশমিকা। আজ ভারত জুড়ে মুক্তি পাচ্ছে এই লাস্যময়ীর ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমাটি। এটি প্রচলিত বাণিজ্যিক সিনেমার চেয়ে ভিন্ন ও শক্তিশালী বার্তা বহন করছে। রাশমিকা এখানে অভিনয় করেছেন সাদামাটা এক নারীর চরিত্রে।
চলতি বছর রাশমিকা মন্দানার জন্য বেশ সফল এবং চর্চায়
থাকা বছরও বলা যায়। এই বছরে অভিনেত্রী শুধুমাত্র দক্ষিণ ভারতেই নয়, বলিউডেও বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছেন। সূত্রের খবর, রাশমিকা ২০২৫ সালে সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন। এই বছরে মোট চারটি ছবি মুক্তি পেয়েছে তার। এর মধ্যে দুটি ছবির পারফর্ম্যান্স বিশেষভাবে নজরকাড়া।
‘ছাওয়া’ ছিল রাশমিকার ২০২৫ সালের শুরুতে মুক্তিপ্রাপ্ত ছবি। ভিকি কৌশলের পরিচালনায় ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি পায়। আইএমডিবি অনুযায়ী ছবিটির বাজেট ছিল প্রায় ১৫০ কোটি, আর বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৮০৭.৮৮ কোটি টাকা। ছবিতে রাশমিকার অভিনয়ও দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। এরপর মার্চে মুক্তি পায় ‘সিকান্দর’। ২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। আইএমডিবি অনুযায়ী, বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতীয় বাজারে ১৩১.৫০ কোটি টাকা। রাশমিকার
তৃতীয় ছবি ছিল ‘কুবেরা’, যা ২০ জুন মুক্তি পায়। আইএমডিবি অনুযায়ী, ছবিটির বাজেট ছিল ১০০ কোটি। ভারতে ছবিটি আয় করেছে প্রায়
১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী আয় ১৩৮.৬০ কোটি টাকা।
চতুর্থ ছবি ‘থাম্মা’ দীপাবলিতে মুক্তি পায়। ছবিটির বাজেট ছিল প্রায় ১৪০ কোটি। বর্তমানে ভারতের আয় ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা প্রায় ১৪৩.৭৫ কোটি টাকা। মোট হিসাবে, রাশমিকার এই চারটি ছবি ২০২৫ সালে বক্স অফিসে প্রায় ১২৭৫ কোটি টাকার আয় করেছে। এটি স্পষ্টতই দেখাচ্ছে, রাশমিকা মান্দানা বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।