অবসরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি

সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ঘোষণা দিয়েছেন, তিনি ২০২৭ সালের শুরুর দিকে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর কংগ্রেস থেকে অবসর নেবেন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় তার নিজ শহর সান ফ্রান্সিসকোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি  সিদ্ধান্ত ঘোষণা করেন। এর মধ্য দিয়ে শেষ হবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী নারীর দীর্ঘ ও ঐতিহাসিক কর্মজীবন। 

৮৫ বছর বয়সী পেলোসি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র নারী যিনি প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৭ সালে ৪৭ বছর বয়সে সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্ব করার জন্য প্রথম কংগ্রেসে নির্বাচিত হন এবং দ্রুত পদমর্যাদার শীর্ষ অবস্থানে চলে আসেন। 

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষরিত স্বাস্থ্যসেবা আইন, সেইসাথে অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিলগুলো পাস করার জন্য তাকে ব্যাপকভাবে কৃতিত্ব দেয়া হয়। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে পেলোসি মার্কিন সমাজ ও সান ফ্রান্সিসকোর বহু পরিবর্তনের সাক্ষী হয়েছেন—এইডস সংকট থেকে শুরু করে প্রযুক্তি খাতের বিস্ফোরণ, এমনকি বর্তমান সময়ের তীব্র রাজনৈতিক বিভাজন—সবকিছুর মধ্য দিয়েই তিনি নেতৃত্ব ও প্রভাব ধরে রেখেছেন। অবসরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি