চট্টগ্রামে হালিমাতুস নাদিয়া নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল থেকে তার কোনো হদিস মিলছে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজছাত্রীর বাবা মো. মোস্তাক আহমদ সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, হালিমাতুস নাদিয়া (১৭) সাতকানিয়া সরকারি কলেজের ছাত্রী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কলেজে যাওয়ার উদ্দেশে সাতকানিয়া পশ্চিম গাটিয়া ডেঙ্গার ইছহাক পেশকারের বাড়ি থেকে রওনা হন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাসায় ফেরেননি নাদিয়া।
তবে পরিবারের ধারণা, কলেজে যাওয়ার পথে নাদিয়া অপহরণের শিকার হতে পারেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, নিখোঁজ কলেজছাত্রী হালিমাতুস নাদিয়াকে উদ্ধারের চেষ্টা চলছে।