হাতিয়ায় তিনদিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

নোয়াখালীর হাতিয়ায় বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে শ্রাবণ্তী রাণী মজুমদার নামক এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা এলাকা থেকে সে নিখোঁজ হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী বাবা সখা চন্দ্র মজুমদার হাতিয়া থানায় জিডি করেছেন।  

নিখোঁজ শ্রাবন্তী রাণী মজুমদার জাহাজমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জাহাজমারা  গ্রামের স্বপন বনিকের বাড়ির সখা চন্দ্র মজুমদার ও লতা রাণী মজুমদারের মেয়ে এবং জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জিডি সূত্রে জানা গেছে,গত ১৫ নভেম্বর সকালে বাড়ি থেকে পায়ে হেঁটে বিদ্যালয়ে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বর্তমানে তার সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কবির হোসেন জানান,  স্কুলছাত্রী শ্রাবন্তী নিখোঁজের ঘটনায় হাতিয়া থানায় একটি  জিডি করা হয়েছে।  নিখোঁজ  স্কুলছাত্রীকে উদ্ধারের  ব্যাপারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত