বিমানবন্দরে ছাত্রলীগ নেতা আটক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল শনিবার ভোররাতে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। পরে তাকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আব্দুল্লাহ আল-মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরিন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে।

ওসি বলেন, আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি কাতারে আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন।

সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর দেশে ফেরার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে সিংগাইর থানায় নেওয়া হয়েছে।