বালু উত্তোলনের দায়ে জামালপুরে দুজনের কারাদন্ড

জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৫০) নামে দুজনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের দুজনকে কারাদ-ের আদেশ দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামের বাসিন্দা সিকান্দার আলী ও আফসার আলী।

জানা যায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কয়েক দিন আগে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়। সেখানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। এমন খবরে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন থানা-পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসন বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।