হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় নারী নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া এলাকায় বাসের ধাক্কায় সোহাগি খাতুন (৪৯) নামের ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রবিবার (৯ নভেম্বর) সকালে ওই উপজেলার এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহাগি খাতুন একই উপজেলার শাখারিদহ গ্রামে মৃত উমবাত আলীর স্ত্রী। 

স্থানীয়রা জানায়, রবিবার সকালে ঝিনাইদহ থেকে একটি ইজিবাইকে যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের কাপাশহাটিয়া মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।