চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সকালে নগরের মুরাদপুর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান।
গ্রেপ্তাররা হলেন- পাঁচলাইশের এলাকার আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) এবং প্রিয় লাল চন্দ্র্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।
ওসি আরও জানান, সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে ষোলশহর স্টেশনের দিকে মিছিল করতে থাকে। খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দেয়। ঘটনার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়, বাকিরা পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।’