মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাহবুল হক ভূঁইয়া (৫২) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার রতনপুর এলাকার বারোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুল হক ভূঁইয়া নাঙ্গলকোট উপজেলার কালাচৌ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয়। গতকাল সেই মামলার হাজিরা দিতে কুমিল্লায় যাচ্ছিলেন তিনি।