বসুন্ধরা সিটিতে রোবের পঞ্চম শোরুম

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে দেশের স্বনামধন্য এক্সক্লুসিভ মেন্স ক্লথিং ব্র্যান্ডের ‘রোব বাংলাদেশ’ পঞ্চম শোরুম সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ টেলিভিশনের তরুণ ক্বারি আজিজ আল কায়সার। সঞ্চালনা করেন জনপ্রিয় ইসলামিক সংগীত শিল্পী ও রোব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ তারেক।

উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, ইসলামিক সংগীত শিল্পী মশিউর রহমান, হাফেজ্জী চ্যারিটেবলের মহাপরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ, কলরব শিল্পীগোষ্ঠীর জনপ্রিয় সংগীত শিল্পী ও রোব বাংলাদেশের সিইও ইকবাল মাহমুদ, শিল্পী তাওহীদ জামিল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসিম রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোব বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল মানিক, মহাসাগর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম করিম, ডিএমডি এমামুল ইহসান রোমেল, এবং আরও অনেকে।

উদ্বোধন উপলক্ষে শোরুমে ২০ শতাংশ বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করা হয়, যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন এলাকা থেকে আগত শুভাকাক্সক্ষী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সাফল্যম-িত।