শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক আদিবাসী

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন আট আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক মানুষ। আনন্দঘন পরিবেশে নারী পুরুষ মিলে স্থানীয় বাসিন্দারা বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) পৌরসভার কেওয়া পূর্বখন্ডের গ্রামে গারোপাড়া এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যরা তারা বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় চাকমা, ত্রিপুরা, বর্মন, গারো, কোচ, উড়াং, সাঁওতালের পাঁচ শতাধিক সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা।

গাজীপুর সংসদীয় -৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা সদস্য সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা প্রমূখ।