কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে নোয়াখালীর হাতিয়ায় বিপুল পরিমাণ অবৈধ সিমেন্ট, ইয়াবা, টাকা ও একটি মোটরসাইকেলসহ ১২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ডের একটি দল হাতিয়ার পাশের মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় দুটি ফিশিং ট্রলার থেকে ৬৪৫ বস্তা অবৈধ সিমেন্ট জব্দ এবং ১১ চোরাকারবারিকে আটক করা হয়। তারা হলেন ইব্রাহিম, খলিল, হেলাল, আব্দুল্লাহ, লিটন, মিরাজ, আলমগীর, আবুল কাশেম, ইউসুফ, আলাউদ্দিন ও সুমন।
অন্যদিকে ভোলার সদর থানার ঘুইংগারহাট বাজার এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে মো. ইলিয়াস (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ৪৬টি ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৫০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।