সিরাজগঞ্জের শাহজাদপুরে ইমদাদুল হক মিলন (৩৮) নামের এক তাঁত কাপড় ব্যবসায়ী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার গাড়াদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের কাপড় ব্যবসায়ী ইমদাদুল হক মিলন ঋণগ্রস্থ ছিলেন। মানুষের টাকা দিতে না পারায় শনিবার তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন নিহত মিলন ঋণগ্রস্থ ছিলেন। সকালে তালগাছী বালুর মধ্যে থেকে তার লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ঋণের কারণেই আত্মহত্যা করেছেন। আমরা নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।