রাজশাহীতে গোলটেবিল বৈঠক

টেকসই উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ জরুরি

নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারত্ব নিয়ে রাজশাহীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই গোলটেবিলের আয়োজন করে সম্মিলিত নাগরিক কমিটি। আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল।

আলোচনায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ জরুরি। নতুন বাংলাদেশ গঠনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের ক্ষমতায়নে কর্মমুখী প্রশিক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ ও বৈষম্যহীন সামাজিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তারা।