হবিগঞ্জে খালেকুজ্জামান

সঠিক নেতৃত্বের অভাবে জনগণ বারবার প্রতারিত হয়েছে

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই শোষণ-নিপীড়নের বিরুদ্ধে এ দেশের জনগণ বারবার আন্দোলন করে স্বৈরাচারী শাসক হটিয়েছে, অভ্যুত্থান করেছে। কিন্তু প্রতিবারই সঠিক নেতৃত্বের অভাবে প্রতারিত হয়েছে। এই ২০২৪ সালেও দেশের ছাত্র-শ্রমিক-জনতার বুকের রক্তে অভ্যুত্থানের পর ক্ষমতায় অধিষ্ঠিত অন্তর্বর্তী সরকার গণমানুষের স্বার্থের বদলে সংবিধান, গণভোট ইত্যাদি অপ্রয়োজনীয় বিতর্কে মানুষের দুঃখ-কষ্ট ঢেকে দিয়ে নিজেদের ভাগ্য গড়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে জেলা বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রথম সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বাসদের সমন্বয়ক জুনায়েদ আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।