নারীদের জাতীয় ক্রিকেট লিগে (টি-টোয়েন্টি) চ্যাম্পিয়ন হলো বরিশাল বিভাগ। আজ সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে রংপুর বিভাগকে ১৩ রানে হারিয়ে শিরোপা জেতে বরিশাল। ৮ দলের এই টুর্নামেন্টে ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট বরিশালের। ৫ জয়ে ১০ পয়েন্টে দ্বিতীয় হয়েছে খুলনা বিভাগ, সমান পয়েন্টে তৃতীয় চট্টগ্রাম বিভাগ।
অলরাউন্ড পারফরম্যান্সে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বরিশালের লেগ স্পিনার রাবেয়া খান। ৭ ম্যাচে তিনি নেন ৯ উইকেট, ১১৮.৫৪ স্ট্রাইক রেটে ১৭৯ রান করেন।
নারীদের এনসিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বরিশালের সুলতানা খাতুন ও চট্টগ্রামের ফাতেমা জাহান। দুজনই পেয়েছেন ১৪ উইকেট। ব্যাট হাতে ৭ ইনিংসে ৯৬.৪৯ স্ট্রাইক রেটে ২৭৫ রান করে সেরা হয়েছেন সিলেটের শামীমা সুলতানা।
রংপুরের জুরাইয়া সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।