টেকনাফে আটজন উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আটক আটজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় মানবপাচারচক্রের চার সদস্যকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা।

আটকরা হলেন, পানছাড়ি পাড়া এলাকার আসমা, শাবনূর, জহুরা ও সাহারা খাতুন।

টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গত সোমবার গভীর রাতে সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকায় আব্দুল মোতালেব ওরফে ‘কালা বদ্দা’র বাড়ি ঘেরাও করলে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় চার নারী মানবপাচারকারীকে আটক করা হলেও একজন পালিয়ে যায়। বিজিবি ছয়জন নারী, দুই শিশুসহ আট ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয়।