বিদেশি বিনিয়োগ প্রত্যাবর্তনে সংস্কার চূড়ান্ত

বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা বা বিনিয়োগ প্রত্যাবর্তন (রিপ্যাট্রিয়েশন) প্রক্রিয়া সহজ করতে বেসরকারি ও সরকারি লিমিটেডে বিক্রয়লব্ধ অর্থের প্রত্যাবাসন বিষয়ক জাতীয় কমিটি একটি পূর্ণাঙ্গ সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছে। দেশের বিদ্যমান রিপ্যাট্রিয়েশন কাঠামোকে আরও আধুনিক, গতিশীল ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে এ সুপারিশ তৈরি করা হয়েছে বলে গতকাল বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জানা গেছে বিডা, বাংলাদেশ ব্যাংক, ইউএনডিপি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি বিগত কয়েক মাস ধরে একাধিক কারিগরি বৈঠক করে। বিশেষজ্ঞ মূল্যায়নকারী সংস্থা মার্চেন্ট ব্যাংক, বেসরকারি ব্যাংক ও আইনজীবীদের মতামতের ভিত্তিতে সুপারিশমালা চূড়ান্ত করেছে।

কমিটি গত ১৮ নভেম্বর বিডার নির্বাহী সদস্য ও জাতীয় কমিটির প্রধান নাহিয়ান রহমান রোচি এ সুপারিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেন। এর আগে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিডা চেয়ারম্যানের নির্দেশে এই কমিটি গঠিত হয়।