কিউএস র‌্যাংকিং

দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ব বিখ্যাত শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় ও পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে।

গত মঙ্গলবার কিউএস তাদের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম জানান, এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১ হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মোট ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের দিন-রাতের পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং স্বপ্নের সম্মিলিত প্রচেষ্টার ফসল।’