প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শেষ হচ্ছে শনিবার

রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট শেষ হচ্ছে শনিবার। সারা দেশের বিভিন্ন গলফ ক্লাবের ৬ শতাধিক গলফার গত ১৯ নভেম্বর থেকে ৯ হোলের পার-৩৬ গলফ কোর্সে প্রতিযোগিতা করছেন। টুর্নামেন্টে তৃতীয় দিন অংশ নিয়েছেন ১৭১ জন গলফার।

‎‎শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন।

সব গলফারের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চারটি বিভাগ সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস-এ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। ‎সন্ধ্যায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করবেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল রেজাউল মজিদ ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।