প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

‎রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে সকালে। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জলসিঁড়ি গলফ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান এবং রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। পরে গলফ কোর্সে পটে বল ফেলেন তারা।

‎উদ্বোধনের পর জলসিঁড়ি গলফ ক্লাবের প্রেসিডেন্ট বলেন, 'রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতা করায় রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানাই। প্রথম থেকেই এই গলফ ক্লাবের উন্নতির সঙ্গে রূপায়ণ জড়িত ছিল। জলসিঁড়ির অন্যান্য প্রকল্পের সঙ্গেও জড়িত আছে তারা। আশা করি রূপায়নের নির্মাণ মানদন্ডের উপর নির্ভর করে জলসিঁড়ির বাকি প্রকল্পও সুন্দর হবে। আশা করি ভবিষ্যতেও রূপায়ণ গ্রুপ আমাদের সঙ্গে থাকবে।'

প্রথম রূপায়ণ গ্রুপ আর্মড ফোর্সেস ডে গলফ উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। ছবি: দেশ রূপান্তর

‎প্রতিযোগিদের উদ্দেশ্য করে মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান বলেন, 'জলসিঁড়ি গলফ ক্লাবের প্রাকৃতিক সুন্দর্য অন্য গলফ ক্লাবের চেয়ে ব্যতিক্রম ও আকর্ষনীয়। তাই এখানে অনেক গলফার খেলতে আসেন। তারা জলসিরি গলফ ক্লাবকে পছন্দ করেন।'

‎রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, 'গলফারদের মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে অনেক সারা পাচ্ছি। এর কারণ জলসিঁড়ি গলফ ক্লাব। এটা তারা একটু ব্যতিক্রম ভাবে তৈরী করেছেন। পূর্বাচলের এই দিকে গলফের যে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে তাতে অংশ নিতে গলফার এবং গলফারদের বাইরেও অনেকে আসছেন। রূপায়ণ গ্রুপ সব সময় আবাসন খাত এবং সোসাইটি ডেভেলপমেন্টে অবদান রেখেছে দেশে। পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বেশ অবদান রেখেছে রূপায়ণ। আমরা চাইছিলাম জলসিঁড়ির এমন সুন্দর প্রকল্পে স্পনসর করার মাধ্যমে দেশের এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাক। একটি সোসাইটিকে যে গলফের মাধ্যমেও ডেভলপ করা যায় সেটি তুলে ধরতে চেয়েছি। আশা করি সামনেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।'

‎ভবিষ্যতেও এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়ে মাহির আলী খাঁন রাতুল আরও বলেন, 'পূর্বাচল এবং জলসিঁড়ির অবকাঠামো উন্নয়নে এবং তাদের পরিকল্পনার সাথে ভবিষ্যতেও আমরা রূপায়ণ গ্রুপ যুক্ত থাকবো। দেশের ভালোর জন্য যেখানে যতটুকু সম্ভব আমরা রূপায়ণ গ্রুপ অবদান রাখার চেষ্টা করবো।'

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জলসিরি গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, সিইও লেঃ কর্ণেল আরিফ আহমেদ বেলাল (অব.), রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেরর আহসান হাবিব (অব), রূপায়ণ গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাউদ্দিন (অব.) এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর অপারেশন লেফটেনেন্ট কর্নেল কবিরউদ্দিন আহমেদ (অব.), হেড অফ মিডিয়া হাবিবুর রহমান পলাশ ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত