নিউ জার্সিতে নিজের মালিকানাধীন ‘ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স’-এ আরও দুটি ক্লাব চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রফি জয়ের পর প্রতিপক্ষদের দক্ষতার ঘাটতি নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বেডমিনস্টার গলফ কোর্সে ট্রাম্পের সেই ‘জয়সূচক শট’, যার ওপর ভিত্তি করে তিনি ‘সিনিয়র’ এবং ‘সুপার সিনিয়র’ উভয় ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন হন।
পোস্টে ৮০ বছর বয়সী ট্রাম্প লিখেন, “আমি ৭০ স্কোরে (পার স্কোরের চেয়ে ২ শট কম) জিতেছি। অন্যদের মতো অনুশীলন করার খুব একটা সুযোগ আমি পাই না, কারণ আমাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে হয়। তবুও জিতেছি, কারণ এটাকে বলে ‘ট্যালেন্ট’! যা আমার আছে, কিন্তু ওদের নেই!”
ট্রাম্পের দাবি অনুযায়ী এটি তার ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়। এর আগেও ২০২৩ ও ২০২৫ সালে নিজের গলফ ক্লাবে একইভাবে ট্রফি জেতার কথা প্রকাশ্যে প্রচার করেছিলেন তিনি।
তবে ট্রাম্পের এই জয় ঘিরে বরাবরের মতোই তৈরি হয়েছে বিতর্ক। সাবেক গলফ খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়া লেখকরা প্রায়ই ট্রাম্পের বিরুদ্ধে গলফ খেলায় প্রতারণা করার অভিযোগ এনেছেন। ক্রীড়া লেখক রিক রাইলি ট্রাম্পের গলফে চিটিং করার অভ্যাস নিয়ে ‘কমান্ডার ইন চিট’ নামে একটি পুরো বই লিখেছেন, যেখানে ট্রাম্পের বল ফায়ারে ছুড়ে মারার অভ্যাসের কথা তুলে ধরা হয়েছিল। এমনকি সেনেটর লিন্ডসে গ্রাহামও এক সাক্ষ্যে ট্রাম্পের গলফ ক্যাডির বল এগিয়ে দেওয়ার বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন।
তথ্যসূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
নাসিম শাহর ভাইকে নিতে আব্বাসকে বাদ, কাঠগড়ায় বাবর আজম