শততম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে সুযোগ পাননি সেঞ্চুরি দিকে যাওয়ার। ৫৩ রানে অপরাজিত থেকে যান মুমিনুল হক ৮৭ রানে আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করলে। ৫০৯ রানের পাহাড় সমান টার্গেটের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করেছে আয়ারল্যান্ড। রবিবার ম্যাচের শেষ দিনে ৪ উইকেট নিলেই ম্যাচ ও সিরিজ জিতে যাবে বাংলাদেশ।
বিশ্ব রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানেই প্রথম ২ উইকেট খোয়ানো আয়ারল্যান্ড এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। আইরিশরা ষষ্ঠ উইকেট হারিয়েছিল ১৬৩ রানে। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনকে নিয়ে আর উইকেট পড়তে দেননি কার্টিস ক্যাম্ফার। ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রান অপরাজিত আছেন। আয়ারল্যান্ড পিছিয়ে এখনো ৩৩৩ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেওয়ার পথে সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তাইজুল ইসলাম আর ১টি উইকেট পেলেও ২৫০ উইকেটের মাইলফলক ছোঁবেন।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন শেষে)
বাংলাদেশ: ৪৭৬ ও ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. (মুমিনুল ৮৭, সাদমান ৭৮, মাহমুদুল ৬০, মুশফিক ৫৩*; হই ২/৮৪)।
আয়ারল্যান্ড: ২৬৫ ও ৫৪ ওভারে ১৭৬/৬ (টেক্টর ৫০, ক্যাম্ফার ৩৪*; তাইজুল ৩/৫৫, মুরাদ ২/৩৫)।