ম্যানচেস্টার সিটিকে রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে চমকে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ২-১ গোলের এই জয়ের পর স্ট্যামফোর্ড পার্কে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। ম্যাচ শেষেই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা মাঠে গিয়ে কথা বললেন নিউক্যাসলের অধিনায়ক ব্রুনো গিমারায়েসের সঙ্গে। ভিডিও ফুটেজে দেখা যায়, দু’জনের মধ্যে উত্তপ্ত কথোপকথন চলছিল।
ম্যাচের ৭০ থেকে ৭৭ মিনিটে টানা তিন গোল ম্যাচের রূপ পাল্টে দেয়। জোড়া গোল করেন হার্ভে বার্নস। স্কাই স্পোর্টসের সম্প্রচারিত ফুটেজ দেখে ধারণা হতে বাধ্য যে, ব্রুনো এবং গার্দিওলার মধ্যে তর্কাতর্কি হয়েছে। কিন্তু গুয়ার্দিওলা ম্যাচ শেষে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে স্কাই স্পোর্টসকে জানান—আসলে তিনি ব্রুনোকে প্রশংসা করতে গিয়েছিলেন। তার ভাষায়, ‘আমি শুধু তাকে বলেছি, সে কত ভালো খেলেছে।’
আসলে বার্নসের দ্বিতীয় গোল নিয়ে তৈরি হয়েছিল বড় বিতর্ক। ব্রুনোর হেড পোস্টে লেগে ফেরার সময় গোলরক্ষক দোনারুম্মা ফাউল দাবি করেন। দীর্ঘ সময় ভিএআর পর্যালোচনা শেষে রেফারি গোল বহাল রাখেন, যা নিউক্যাসল শিবিরে স্বস্তি ফেরায়। গার্দিওলাও ম্যাচ শেষে বলেন ‘নিউক্যাসল দারুণ দল। দুর্দান্ত সব খেলোয়াড় আছে তাদের। ওদের ম্যানেজারও অসাধারণ। তবে আমরা মুহূর্তটি ধরে রাখতে পারিনি।’