শামিম বাদ তবে জাকের আছেন, প্রথমবার টি–টোয়েন্টি দলে অংকন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টি–টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে আলোচনায় রয়েছে একটি পরিবর্তন—দল থেকে বাদ পড়েছেন ব্যাটার শামিম পাটোয়ারী, আর তার জায়গাতেই প্রথমবারের মতো টি–টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অংকন।

শামিম সর্বশেষ ৭ টি-টোয়েন্টির পাচটিতেই ব্যর্থ হয়েছেন স্কোর করতে। তিন শূণ্য আর দুটিতে ১ করে রান করেছেন। আবুধাবী টি-১০ লিগে ব্যস্ত থাকায় তাসকিন আহমেদকেও নেয়া হয়নি। তার জায়গায় ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর হবে ম্যাচগুলো। 

প্রথম দুই টি–টোয়েন্টির জন্য ঘোষিত বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন