'সানডে-মানডে ক্লোজ' বলে টেস্ট দলে জাকের আলী, ফিরলেন সৌম্যও

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

নাহিদ রানা-শরিফুল ইসলাম চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারতেন না। এ জন্য অস্ট্রেলিয়ার সফরের প্রথম টেস্টের দলে ফাস্টবোলার মুশফিক হাসানকে দলে নেয়া হয়েছে। ইতালিতে থাকা এবাদত হোসেনের ছুটি বাতিল করে দলে নিয়েছেন নির্বাচকেরা। 

ফিরিয়ে আনা হয়েছে সৌম্য সরকার ও জাকের আলী অনিককে। মজার ব্যাপার হলো, শনিবার দুপুরে 'সানডে মানডে ক্লোজ' বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন জাকের আলী। তার ২৪ ঘণ্টা পর তাকে দলে দেখা গেলো। 

টেস্ট দলে জাকেরের প্রত্যাবর্তন চোটের কারণে ১৩ আগস্ট শুরু ডারউইনের প্রথম টেস্টে লিটন দাস খেলবেন না বলে। লিটনের বিকল্প হিসেবেই তাকে দলে নেওয়া। 

২০২৪ সালের অক্টোবের অভিষেকের পর জাকের এখন পর্যন্ত ৬ টেস্টে ৩০.৬৩ গড়ে রান করেছেন ৩৩৭। নামের পাশে চারটি ফিফটি থাকলেও টেস্টে এখনো সেঞ্চুরির দেখা না পাওয়া জাকেরের সর্বোচ্চ ইনিংস ৯১ রানের।

গত মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দুটি চার দিনের ম্যাচে তিন ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তিন ইনিংসেই ফিফটি করেছেন জাকের। এর আগে সর্বশেষ ফার্স্ট ক্লাস ম্যাচ ছিল তার গত এপ্রিলে বিসিএলে। তবে প্রথম ইনিংসে ৮১ ওভার ফিল্ডিং করার পর চোটে পড়ে বাকি ম্যাচটা আর খেলা হয়নি, করতে পারেননি ব্যাটিংও ।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ছয় ম্যাচ খেলে জাকের সেঞ্চুরিও করেছেন একটি।

মুশফিক হাসান এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দলে নেয়া হয়েছিল। কিন্তু অভিষেকের সুযোগ আর হয়নি। 

আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। 

অ্যালান ডোনাল্ড মুশফিক হাসানকে টিপস দিচ্ছিলেন। ফাইল ছবি

নির্বাচকদের ঘোষিত ১৭ জনের দলে আছেন

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান। 

দক্ষিণ আফ্রিকা সফরের এইচপি দল

জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতিখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, সামিউল বাশির রাতুল, মইন কান, রোহানাত দৌলা বর্ষণ, এনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম অংকন, ইকবাল হাসান ইমান, চৌধুরী রিজওয়ান, আবু হাশিম, হাবিবুর রহমান সোহান, আমিনুল ইসলাম বিপ্লব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত