পিরোজপুরের নাজিরপুরে ওষুধের দোকানসহ দুই সংখ্যালঘুর ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার মধ্যরাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই দুই ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। এ ঘটনায় পল্লী চিকিৎসক সমীর চন্দ্র হালদার বাদী হয়ে গতকাল রবিবার অজ্ঞাতপরিচয়ে আসামি করে নাজিরপুর থানায় একটি মামলা করেছেন।
ভুক্তভোগীরা হলেন ওই গ্রামের পল্লী চিকিৎসক সমীর চন্দ্র হালদার ও একই গ্রামের মোবাইল ব্যাংকিংয়ের দোকানের মালিক বিনয় মজুমদার।
ভুক্তভোগী পল্লী চিকিৎসক বলেন, তাদের বাড়ির সামনে থাকা দোকানে শনিবার রাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তাদের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
নাজিরপুর থানার ওসি মোহাম্মাদ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ভুক্তভোগী থানায় একটি অভিযোগ করেছেন।