চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১টা ৩৫ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, কদমতলী পোড়া মসজিদের পাশের পাঁচতলা ভবনের চতুর্থ তলার কম্বলের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কম্বল থাকায় আগুন দ্রুত গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটেনি।
আনোয়ার হোসেন আরও জানান, কম্বলের গোডাউনে লাগা আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।