চলতি অর্থবছরের (২০২৫-২৫) প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি দুর্বল থাকলেও পুনরুদ্ধারের কিছু প্রাথমিক ইঙ্গিত দেখা যাচ্ছে বলে জানিয়েছে, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক তাদের পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে। এমসিসিআই মনে করে, সম্প্রতি দেশের আমদানি-রপ্তানি পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, মুদ্রাস্ফীতি হ্রাস এবং রেমিট্যান্স বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হয়েছে, যা সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি ঘুরে দাঁড়াতে সহায়তা করছে।