বাগাতিপাড়ায় পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে তাসনিম আভা নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ১ নং পাঁকা ইউনিয়নের ছোট চিথুলিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। তাসনিম আভা ওই গ্রামের  তামিল আহমেদ (মলিন) ও মনোয়ারা খাতুন (মণি) দম্পতির কন্যা।

স্থানীয়সূত্রে জানাযায়, দুপুবেলা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন এবং মসজিদের মাইকে মাইকিং করাও হয়েছিল। 

অনেক পরে খোঁজার এক পর্যায়ে বাড়ির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পুকুরে দুপুর ১২টার দিকে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়টি তারা অবগত হয়েছেন।