জামালপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে মেলান্দহ উপজেলা মশাল মিছিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহ্ছানুল হক মঞ্জুর কর্মী-সমর্থক ও বিএনপির নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মেলান্দহ পৌর শহরের শহীদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা জামালপুর-৩ আসনের প্রাথমিক মনোনয়নে ঘোষিত প্রার্থীর পরিবর্তে চূড়ান্ত মনোনয়নে সাবেক সচিব একেএম ইহ্ছানুল হক মঞ্জুকে প্রার্থী করার দাবি জানিয়ে নানা ধরনের শ্লোগান দেন।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাবেক সচিব একেএম ইহ্ছানুল হক মঞ্জুর কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।