ইস্টার্ন ব্যাংকের বি২ রেটিং পুনরায় নিশ্চিত করেছে মুডিস

ইস্টার্ন ব্যাংকের বি২ রেটিং আবার নিশ্চিত করেছে মুডিস, যা বাংলাদেশের সার্বভৌম রেটিং দ্বারা সীমাবদ্ধ। এর মাধ্যমে ইবিএলের শক্তিশালী মূলধনভিত্তি, ধারাবাহিক লাভজনকতা, উচ্চ সম্পদমান এবং পর্যাপ্ত তারল্যের সরবরাহ প্রতিফলিত হয়েছে চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশেও, যা ব্যাংকের দৃঢ় অবস্থানের প্রমাণ। বাংলাদেশের ব্যাংক খাতে মুডিস দীর্ঘমেয়াদি আমানত ও ইস্যুয়ার রেটিংয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করলেও ইবিএলকে তারা অন্যতম শক্তিশালী পারফর্মার হিসেবে বিবেচনা করছে। মুডিসের বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সামষ্টিক অর্থনৈতিক চাপকে প্রতিফলিত করলেও  ইবিএলের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান-নির্দিষ্ট দুর্বলতার ইঙ্গিত দেয় না। শক্তিশালী মূলধন সুরক্ষাব্যবস্থা, স্থিতিশীল আয় এবং বিচক্ষণ ঋণঝুঁকি ব্যবস্থাপনা ইবিএলের কঠোর আর্থিক তত্ত্বাবধান, পরিচালনাগত শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি