বিএনপিকর্মীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপিকর্মী আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি যুবদলকর্মী ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজের বাড়ির মৃত এরশাদ হোসেনের ছেলে ও ইউনিয়ন যুবদলকর্মী বলে জানান গেছে। গতকাল সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১-এর নোয়াখালী কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার মিঠুন কুমার কু-ু।

তিনি জানান, নিহত আনোয়ার হোসেনের সঙ্গে দোকান থেকে বাকি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফের বিরোধ ছিল। এ নিয়ে ঘটনার দিন তর্ক-বিতর্কের একপর্যায়ে ইউসুফসহ তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারকে এলোপাতাড়ি কোপায় দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।