ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাগরণে বৃহৎ ঐক্যবদ্ধ গণমিছিল করেছে ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর উত্তরা আজমপুর আমীর কমপ্লেক্স মার্কেটসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুরু হওয়া এ গণমিছিলে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সেখানে অংশ নেয় ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানার নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এ সময় জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, ‘ধানের শীষ আজ জনগণের আকাক্সক্ষার প্রতীক। এ গণমিছিল প্রমাণ করে, ঢাকা-১৮-এর মানুষ পরিবর্তন চায়। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যারা এই ঐক্য নষ্ট করতে চায়, তারা বিএনপি ও গণমানুষের শত্রু।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। তিনি বলেন, ‘বিগত সময় আমরা রাজপথে ছিলাম, এখনো রয়েছি। এখানে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি, তারাই রাজপথে ছিলাম। আজকে অন্যায় অত্যাচার করছেন, দোষ কার হচ্ছে বিএনপির হচ্ছে। এ দায়ভার বিএনপি নেবে না। কোনো অন্যায়কারীর দায়ভার বিএনপি নেবে না।’ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ জানান, ঢাকা-১৮ আসনে ভালো স্বচ্ছ ও পরিচ্ছন্ন প্রার্থী দেওয়ার জন্য।
যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন বলেন, ‘ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জাগরণ তৈরি হয়েছে। আমাদের এ গণমিছিল সেই জাগরণেরই বহিঃপ্রকাশ। জনগণের প্রত্যাশা পূরণে আমরা মাঠে থাকব; যতক্ষণ পর্যন্ত এ আসনে স্বচ্ছ পরিচ্ছন্ন প্রার্থী না পাব।’
যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ বলেই উত্তরায় স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছিল। আর এই ঐক্যই আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। আমি দলের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কোনো অন্যায়কারী, চাঁদাবাজ আশ্রয়দাতা, গডফাদারকে মনোনয়ন দিলে তাকে সাধারণ মানুষ মেনে নেবে না। ইতিমধ্যেই একজন প্রার্থী তিনি বেশ কিছু অন্যায় করেছেন, তাকে বলতে চাই আপনি জনসমক্ষে ক্ষমা চান। আপনি যদি দল করতে চান, দল আপনাকে যদি ক্ষমা করে তাহলে আপনি দল করতে পারেন।’
গণমিছিলে অংশ নিতে দুপুর থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এলাকায় জড়ো হন। তাদের সেøাগানে সেøাগানে পুরো এলাকাসহ মুখর হয়ে ওঠে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।