বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ফিক্সিংয়ের ঘটনায় বেশ কয়েকজন ক্রিকেটারের নাম জড়িয়েছে। অফিসিয়ালি প্রকাশিত না হলেও গণমাধ্যমে এসে গেছে সেসব ক্রিকেটারের নাম। এবার বিপিএলের নিলামের তালিকা থেকে বাদ পড়লেন এনামুল হক বিজয়সহ ৯ ক্রিকেটার।
আগেই জানা গিয়েছিল- ফিক্সিংয়ে নাম জড়ানো ক্রিকেটারদের বিপিএল খেলা হবে না। তবু নিলামের তালিকায় তাদের নাম দেখে তুমুল সমালোচনা শুরু হয়। অবশেষে নিলামের আগের দিন তালিকা সংশোধন করেছে বিসিবি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ওপেনার এনামুল হক বিজয় ও অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
বিপিএলের গত আসরে বিজয় দুর্বার রাজশাহীর হয়ে আর মোসাদ্দেক ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। বাড় পড়া বাকি সাতজন হলেন- আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ উজ্জামান, সানজামুল ইসলাম ও শফিউল, আল আমিন ও আরিফুল। উল্লেখ্য, তিনবার তারিখ পরিবর্তনের পর আগামীকাল রবিবার বিপিএলের নিলাম হতে যাচ্ছে।