চট্টগ্রামে বস্তিতে আগুন

চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় এক বস্তিতে আগুন লেগেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, অক্সিজেন এলাকার একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে সকাল ৯টা ৫০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আগুন ছড়িয়ে দিতে দেইনি। এখন নির্বাপনের কাজ চলছে।