মুন্সীগঞ্জে ৫ বরেণ্য ব্যক্তিকে গুনীজন সম্মাননা

মুন্সীগঞ্জের ৫ কৃতি সন্তান ও বরেণ্য ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী, চাষী নজরুল ইসলাম, ফেরদৌস ওয়াহিদ, বাবুল আহমেদ ও আবুল খায়েরকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাতে মুন্সীগঞ্জ শহরে পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে গুনীজন সম্মাননা প্রদান করে জেলা সাংস্কৃতিক জোট,ম্সুীগঞ্জ। 

এসময় সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলী এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামকে মরণোত্তর সম্মাননা প্রদান করে। চাষী নজরুল ইসলামের সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন তার ভাতিজা সাংবাদিক মঈনউদ্দিন আহমেদ সুমন ও আলাউদ্দিন আলীর ক্রেষ্ট গ্রহন করেন ভাগ্নে শাহেদুল ইসলাম খান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেছেন সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, অভিনেতা বাবুল আহমেদ ও চিত্রশিল্পী আবুল খায়ের।

অভিষেক ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা ও জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান। জেলা সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জ গঠন করার লক্ষ্য ও উদ্দেশ্য  নিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল। পরে সংগঠনের শিল্পীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।