জমি সংক্রান্ত বিরোধে জেলার রামগঞ্জের বাশঁঘর এলাকায় ভাতিজা তোফায়েল আহমদ ও মোহনের নেতৃত্বে সন্ত্রাসীদের হামলায় চাচা হাসমত উল্যাহ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহত হাসমত উল্যাহ রামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বাঁঘর এলাকার বাসিন্দা।মঙ্গলবার ভোরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এখনো এঘটনা কোন মামলা বা জড়িত কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এর আগে রাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাসমত উল্যাহর ওপর হামলা চালায় ভাতিজা তোফায়েল আহমদ ও মোহনের নেতৃত্বে সন্ত্রাসীরা।
এঘটনার পর সকালে অভিযুক্তদের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার রাত ১১টায় বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ীর হাসমত উল্যার বসতঘর জোরপূর্বক দখল করতে তোফায়েল আহমদ ও মোহনের নেতৃত্বে সন্ত্রাসীরা।
এসময় হাসমত উল্যাহ ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এতে ক্ষিপ্ত ভাতিজা মো. তোফায়েল ও মো. মোহন হোসেনের নেতৃত্বে ১০/১৫জনের একদল সন্ত্রাসী হাসমত উল্যার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে।
মারাত্মক আহত অবস্থায় হাসমত উল্যাকে পরিবারের লোকজন উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই তোফায়েল আহম্মেদ ও মোহন আত্মগোপনে চলে যায়। উত্তেজিত জনতা মঙ্গলবার সকালে তোফায়েল ও মোহনের বসতঘর থেকে আসবাবপত্র বের করে আগুন লাগিয়ে দেয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে চাচা-ভাতিজাদের মধৌ দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে হত্যাকান্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
জড়িতদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।