নারায়ণগঞ্জে একটি ককসিট তৈরির কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার লক্ষনখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সোলেশন লিমিটেড প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, ককসিট তৈরির কারখানা ও গোডাউনে আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে হতাহতের কোন ঘটনা নেই। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ বিস্তারিত বলা যাবে।