পুঁজিবাজারে তালিকা না থাকাদের নিয়ে বৈঠক আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় বা তালিকাবহির্ভূত লাভজনক কয়েকটি কোম্পানির সঙ্গে আজ সোমবার বৈঠক ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্টদের কাছে নতুন প্রাথমিক গণপ্রস্তাব রুলস বা আইপিও আইনের খসড়া বিষয়ে মতামত জানতে এ বৈঠক ডাকা হয়েছে।  বিএসইসির সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর আগে আইনের বিভিন্ন বিষয়ে মতামত জানতে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। বিএসইসি সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকার বাইরে থাকা নয়টি কোম্পানিকে চিঠি দিয়েছে বিএসইসি।