বিডা চেয়ারম্যান

বিশ্ব বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব মনে করে

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অপরিসীম হলেও ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরি করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তার মতে, বিদেশিরা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে মনে করে। কিন্তু তারা যেটা চ্যালেঞ্জ হিসেবে মনে করে, সেটি হচ্ছে ব্যাকওয়ার্ড লিংকেজ। এখানে ব্যাকওয়ার্ড লিংকেজ সেভাবে গড়ে উঠছে না। মোবাইল, লেদারসহ প্রায় সব ক্ষেত্রে ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরি করতে হবে।

গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আট দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান মেলা উদ্বোধন করেন।